স্মার্টফোনে`ফায়ারফক্স ওএস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

`ফায়ারফক্স ওএস' নামে স্মার্টফোনের জন্য নতুন অপারেটিং সিস্টেম তৈরি করলো মোজিলা ফাউন্ডেশন। ২০১১ সালে `বুট টু গেকো' নামে মোবাইল অপারেটিং সিস্টেম তৈরির যে প্রকল্প গ্রহন করেছিল ৩ জুলাই `ফায়ারফক্স ওএস' নামে সে অপারেটিং সিস্টেমটির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।ডয়চে টেলিকম, স্প্রিন্ট, স্মার্ট, টেলিকম ইটালিয়া, টেলিনর ও ইতিসালাত মোবাইল নেটওয়ার্কে ফায়ারফক্স ওএস সমর্থন করবে। মোজিলা জানিয়েছে, ২০১৩ সাল নাগাদ জেটিই ও টিসিএল কমিউনিকেশন ফায়ারফক্স ওএস নির্ভর স্মার্টফোন তৈরি করবে।